দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া ১৩টি মোবাইল ফোন ও চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার ফাহিমা আক্তার (১৯)।
জেলা পুলিশ জানায়, দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন শহরের বাজার ও বিপণিবিতানে মানুষের ভিড় বাড়ে। এ সুযোগে কিছু চক্র ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে সাধারণ মানুষের মোবাইল ফোন, টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি করে। এসব চক্র পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে।
পূজাকেন্দ্রিক কেনাকাটায় আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল জানতে পারে, মুরাদনগর থানার কোম্পানিগঞ্জ এলাকায় একটি চোর চক্র অবস্থান করছে। পরে তথ্য যাচাই করে সেখানে অভিযান চালিয়ে চক্রটির পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, আসন্ন উৎসবকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
যে আই